ঢাকাSaturday , 18 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষায় সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি

Link Copied!

আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধু পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ-সংক্রান্ত আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতা পেতে নির্ধারিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে এবং এসব তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বোর্ডের নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া মোবাইল নম্বর হিসেবে ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে controller@dhakaeducationboard.gov.bd ঠিকানায়।