ঢাকাSaturday , 18 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান

Link Copied!

ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসতে ইরান এখনও সম্মত হয়নি বলে জানিয়েছে তেহরানের একটি নির্ভরযোগ্য সূত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায়, প্রথম দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র বেশ কিছু অতিরিক্ত ও অযৌক্তিক দাবি পেশ করেছে যা তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

ইরান স্পষ্ট করে জানিয়েছে যে আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের এসব বাড়তি দাবি থেকে সরে আসতে হবে।

নিজেদের এই কঠোর অবস্থানের কথা ইরান ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। সূত্রটির দেওয়া তথ্যমতে, তেহরান আনুষ্ঠানিকভাবে মার্কিন পক্ষকে অবহিত করেছে যে তাদের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তান এই বার্তা বিনিময়ের ক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করছে।

ইরান মনে করছে, কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই দীর্ঘমেয়াদী এবং ক্লান্তিকর আলোচনায় জড়িয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারা কেবল তখনই আলোচনায় ফিরতে আগ্রহী, যখন যুক্তরাষ্ট্র নমনীয় হবে এবং বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসবে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ফলাফলহীন কোনো প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা অযথা সময়ক্ষেপণ করতে চায় না।