ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তদন্ত করবে আইসিসি

Link Copied!

ICC-BCBস্পোর্টস ডেস্ক: বাংলাদশে-ভারত কোর্য়াটার-ফাইনাল ম্যাচটি  নিয়ে আইসিসি তদন্ত ও বিশ্লেষণ করবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই বিষয়টি নিয়ে বিসিবি আনুষ্ঠানিক আপত্তি জানানোর পর আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এই আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
এ  বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘বাংলাদশে-ভারত ম্যাচ  শেষ হওয়ার পর পরই আমরা আইসিসির কাছে একটি লিখিত অভিযোগ দেই। সেখানে আমরা আমাদের পর্যবেক্ষণের বিষযটি উল্লেখ করেছি। এরপর এ  বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের কাছ থেকে আমরা প্রাথমিক সাড়া পাই। তিনি আমাকে বলেছেন, তারা বাংলাদশে-ভারত ম্যাচ বল-বাই-বল তদন্ত ও বিশ্লেষণ করে দেখবেন। তাদের তদন্ত ও বিশ্লেষণ শেষে ফলাফল আমাদের জানাবেন।’
তিনি আরও জানান, ঐ ম্যাচের আম্পায়ারিং নিয়েই শুধু বিসিবি অভিযোগ তুলেছে, ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে কোনো অভিযোগ জানানো হয়নি।