ঢাকাThursday , 16 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে সাপের কামড় প্রতিরোধে বিশেষ নির্দেশনা

Link Copied!

বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় দেশের সব কারাগারে বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা জারি করেছে কারা অধিদপ্তর।

সম্প্রতি কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কারাগারের ভেতরে ও আশপাশে ঝোপঝাড়, আগাছা এবং অপ্রয়োজনীয় বর্জ্য নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে না থাকে, সে বিষয়েও বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। আবাসিক এলাকা, রান্নাঘর, গুদামঘর, ড্রেন ও নর্দমা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ভবনের ফাঁকফোকর, দেয়ালের গর্ত, ড্রেন ও নর্দমা নিরাপদভাবে বন্ধ করে সাপের প্রবেশ রোধ করতে বলা হয়েছে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং চলাচলের সময় টর্চ বা আলো ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের নিয়মিত ব্রিফিং ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। একইসঙ্গে প্রতিটি কারাগারে প্রাথমিক চিকিৎসাসামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাপের কামড়ের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে শান্ত রেখে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।সাপের কামড়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাঁধন, কাটা, বিষ চোষা ইত্যাদি ভুল পদ্ধতি পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।