ঢাকাThursday , 16 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে আখতারকে কবিতায় জবাব দিলেন আইনমন্ত্রী

Link Copied!

সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে কবিতার মধ্য দিয়ে উত্তর দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। কবিতাটি এমন, ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না, ততটুকুই আমি’।

এরই মধ্যে অনেক গণমাধ্যম, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সে মুহূর্তের ভিডিও প্রকাশিত হয়েছে। কাব্যিক উত্তরে মুগ্ধতাও প্রকাশ করছেন অনেকে।

তবে কবিতাটি কার, সে বিষয়ে কম মানুষই জানেন। এটি মূলত আবদুল্লাহ আল মামুনের কবিতা, যিনি কাইকর নামে পাঠক মহলে পরিচিত। তার কবিতার বই ‘ফিলোসফির বয়স কত’ [২০২৩] বইয়ে রয়েছে কবিতাটি। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে আইনমন্ত্রীর বক্তব্যে কবিতাটির উপস্থিতি পেয়ে কবি নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তরুণদের কবিতাও যে প্রসঙ্গ ধরে অনেক দূর পৌঁছে যেতে পারে, এ যেন তারই উদাহরণ।