ঢাকাWednesday , 15 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম : দীপেন দেওয়ান

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম। সাংগ্রাই একটি উৎসব নয়; এটি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। ১৫ এপ্রিল বুধবার রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিংম্রং এলাকায় আয়োজিত ‘চিংম্রং সাংগ্রাই রিলংপোয়ে ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ‘মাহা: সাংগ্রাই রিলংপোয়ে’ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন এবং মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ধরনের উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করছে। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ গঠন সরকারের অন্যতম লক্ষ্য। এ উৎসবে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।