ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাঘের ক্ষতি করবে না

দৈনিক পাঞ্জেরী
September 13, 2014 10:46 am
Link Copied!

Rampal-press-brepingনিজস্ব প্রতিবেদক

সুন্দরবন সংলগ্ন রামপামের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বাঘের কোনো ক্ষতি করবে না বলে দাবি করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টকটেকিং সম্মেলন-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
আগামীকাল রোববার সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৩টি বাঘ অধ্যুষিত দেশের প্রতিনিধিসহ ২০টি দেশের ১৪০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন।
সচিব বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র একটি উন্নয়ন প্রকল্প। এটি স্থাপন হলে দেশের জনগণ লাভবান হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনে বসবাসরত বাঘের ক্ষতির কারণ হবে না।’
জানা যায়, রাশিয়ার পির্টাসবার্গে ২০১০ সালের ২১ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক টাইগার ফোরামের মূল আলোচনার বিষয় ছিল বাঘ সমৃদ্ধ বনাঞ্চলে কোনো প্রকার শিল্পকারখানা স্থাপন, খণিজ পদার্থ উত্তোলন বা পরিবেশ দূষণের মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না। সেদিন ওই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছিলেন বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকালের সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্যর ব্যাপারে সচিব বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে গ্লোবাল রিকভারি প্রোগ্রাম বাস্তবায়নের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে জানা যাবে। বাঘ সংরক্ষণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনীয় সম্পদের যোগান ও চাহিদার পার্থক্য নিরুপণ করা যাবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. জোহানেস জাট, গ্লোবাল টাইগার ফোরামের সহাসচিব ড. রাজেশ গোপাল, গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভের গ্রোগ্রাম ম্যানেজার ড. অ্যান্ড্রে ভি. কুশলিন, বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী প্রমুখ।