ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন সিরিজের দিকেই চোখ পাপনের

Link Copied!

nazmul hassan paponস্পোর্টস ডেস্ক: আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এরপর রয়েছে ভারত সিরিজ। সব মিলিয়ে আসন্ন এই দুই সিরিজ নিয়েই তীব্র মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের। শুক্রবার গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান বিসিবি সভাপতি।
সংবাদ সম্মেলনে সবার আগে উঠে এসেছিল আইসিসি থেকে পদত্যাগ করার আ হ ম মুস্তফা কামালের প্রসঙ্গটি। নিয়ম অনুসারী বাংলাদেশ থেকেই কেউ একজন হবে আইসিসির পরবর্তী সভাপতি। কে পাচ্ছেন আইসিসির এই আলংকারিক পদটি। তবে নাজমুল হাসান পাপন বলেছেন, এই নিয়ে পরিস্কার কিছু বলা যাবে না। কারণ এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। আশা করি চার-পাঁচ দিনের মধ্যে এই প্রসঙ্গটি সামনে তুলে আনবেন না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ পাকিস্তান সঙ্গে বাংলাদেশ হোম সিরিজ।’
মুস্তফা কামালের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ এটা অবশ্যই অন্যায় হয়েছে। গঠনতন্ত্র অনুসারে বিশ্বকাপের ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেয়ার কথা ছিল মুস্তফা কামালেরই। কিন্তু তা হয়নি। আমি এর প্রতিবাদও জানিয়েছি’।
পাকিস্তানের পর বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে ভারতের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে থাকায় দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। এর সঙ্গে যোগ হয়েছে মুস্তফা কামালের পদত্যাগ, শ্রীনবাসনের স্বেচ্ছাচারি মনোভাব।  তবে পাপনের মতে, সিরিজে এর প্রভাব পড়বে না। কিছুদিনের মধ্যে আমি ভারতে যেতেও পারি’।
আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন এখন বড় এক বিতর্কিত ব্যক্তির নাম। যার কলকাঠিতেই হচ্ছে সব। তারপরও দেশের ক্রিকেটের স্বার্থেই হিসাব করে আগাতে হবে বলেই আভাস দিলেন পাপন।
বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছে। মাশরাফিদের জন্য জমকালো সংবর্ধনার ব্যবস্থা করবে বিসিবি। যা হতে পারে পাকিস্তান সিরিজের আগে।