ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে ৩০ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যাংকটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

অন্য এক কর্মকর্তা জানান, এমডি মো. ওমর ফারুক খান শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন, যা ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে আগামী ৩০ মে পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা ১৩ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, এমন এক সময়ে এমডিকে ছুটিতে পাঠানো হলো, যখন তার নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছিল। গ্রাহকের আস্থা, রেমিট্যান্স ও আমানত- সব ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন কিছু ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা কমে গিয়েছিল, তখন ইসলামী ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

আজ রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা হয়েছে। এতে ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন ও কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।