ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির আইন বিভাগে নবীনবরণ

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) আইন বিভাগের বিভাগীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুললে সমাজকে আলোকিত করা সম্ভব হবে।

এসময় নবীনদের পক্ষে দুই শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের হাতে সংবিধানের একটি কপি তুলে দেওয়া হয়। এছাড়া, তাদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়।