ইসরাইলি–মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী এক থেকে দুই মাসের মধ্যে সচল করার লক্ষ্য নিয়েছে ইরান। দেশটির জ্বালানি খাতে চালানো বড় ধরনের হামলার ক্ষতি কাটিয়ে উঠতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
হামের প্রকোপ বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক: সড়ক প্রতিমন্ত্রী
ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগের তুলনায় অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার আশা করছেন তারা। ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
এই কর্মকর্তা জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনে চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

