ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবরণ নিয়ে ডিএমপি কমিশনারের ব্রিফিং, যা জানালেন

Link Copied!

এবারের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি আরও জানান, নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীর নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের কড়া প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ

রোববার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর রমনা পার্কে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্কসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

তিনি জানান- ইভটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্ষবরণ অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি আরও জানান- রমনা পার্কের গেট খুলবে ভোর ৫টায়, প্রবেশ করা যাবে বিকাল ৫টা পর্যন্ত। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। এছাড়া রমনা ও আশপাশে থাকবে ট্রাফিক ডাইভারশন।