ঢাকাSunday , 12 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

Link Copied!

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে। এ ছাড়া আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।