ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী

Link Copied!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১১ এপ্রিল (শনিবার) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬’-এর আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, কারিগরি শিক্ষা আজ আর সাধারণ শিক্ষার বিকল্প কোনো ধারা নয়, বরং এটিই এখন আমাদের জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন’ (অ্যাসেট) প্রকল্প এই প্রতিযোগিতার আয়োজন করে। আজ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরি ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। জাপান ও জার্মানি যেভাবে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, আমাদেরকেও সেভাবে এগিয়ে যেতে হবে।’ তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের সনদ প্রদান নয়, বরং বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম ও কর্মসংস্থানের সাথে সরাসরি সম্পৃক্ত দক্ষতা তৈরি করা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়নে তাদের পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। যুবসমাজকে উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদে রূপান্তর করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফ। মএছাড়া ‘অ্যাসেট’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম এবং ইনস্ট্রাক্টর এস এম তাহমিদ সাদিক অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী এই আঞ্চলিক প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ২৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৮৪টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এর মধ্য থেকে সেরা ৬টি প্রকল্প আগামী ১৭ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। প্রতিযোগিতা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পকারখানার প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।