ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্ট্যাডিজ

Link Copied!

california-universityপাঞ্জেরী ডেস্ক: ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর বাংলাদেশ স্ট্যাডিজ’ নামে একটি গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে। গত সোমবার ‘সুবীর অ্যান্ড মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্ট্যাডিজের’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চ্যান্সেলর নিকোলাস ডার্কসের সভাপতিত্ব অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। লস এঞ্জেলেসের প্রবাসী সুবীর চৌধুরী সেন্টারটি প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের লক্ষ্যে গত বছর ফেসবুকে একটি বার্তা পোস্ট করলে প্রচুর সাড়া মেলে। সুবীর চৌধুরীর মিলিয়ন ডলারের সহায়তায় সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। আর সে কারণেই তার এবং তার স্ত্রী মালিনী চৌধুরীর নামেই এর নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যাডিজ সেন্টারের সঙ্গে যেসব বিশ্ববিদ্যালয় সহযোগী হিসেবে কাজ করবে সেগুলোর মধ্যে ব্র্যাক অন্যতম। সেন্টারটির পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. সঞ্চিতা বি সাক্সেনা। তিনি দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে সুবীর চৌধুরী বলেন, ‘এখানে অধিকাংশ কাজই হবে হাতেকলমে, যা বেশ জটিল। আমি আশা করি এই সেন্টার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।’
‘সুবির অ্যান্ড মিলানি চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্ট্যাডিজ’ গবেষণাকেন্দ্র বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থার উন্নতি, সামাজিক সমস্যার সমাধানে অ্যাপ তৈরি এবং ফল ও সবজিতে পাওয়া জীবাণু প্রতিরোধে তথ্য সংগ্রহ করবে।
ইউসির চ্যান্সেলর নিকোলাস ডার্কস বলেন, ‘এ কেন্দ্রের মাধ্যমে ইউসি বার্কলে দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষণা ও বৃত্তি প্রদানে জোর নেতৃত্ব দিতে পারবে। এতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সাহায্য করবে।’
ডার্কস আরো বলেন, ‘এ গবেষণা কেন্দ্র কোনো সীমারেখা না মেনে নিজেদের অধ্যয়ন অব্যাহত রাখবে এবং সমস্যার সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাবে।’
চৌধুরী কেন্দ্রের পরিচালক ড. সঞ্চিতা সাক্সেনা বলেন, ‘আবেদের স্বপ্ন ও উদ্ভাবন দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে, যা বিশ্বের লাখ লাখ মানুষকে আশায় জাগিয়েছে। ইউসি বার্কলের এ কেন্দ্রের গবেষণার ফল আরো গবেষণা ও বৃত্তি প্রদানে উৎসাহিত করবে। বাংলাদেশের স্বপ্নপূরণে এটা সহায়ক হবে।’
ইউসি বার্কলের বাংলাদেশ স্ট্যাডিজ সেন্টার বিভিন্ন কর্মসূচি ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করবে। বিশেষ করে গ্রীষ্মকালীন কর্মসূচির অংশ হিসেবে তা করা হবে। পাশাপাশি সুবীর চৌধুরীর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনেও এ ধরনের শিক্ষা কর্মসূচি থাকবে বলে জানা গেছে।