ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোকেয়ায় শূন্য ২৭ পদে নিয়োগ সম্পন্ন

Link Copied!

begum-rokeaরংপুর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৪ শিক্ষক তাদের অতিরিক্ত পদ থেকে পদত্যাগ করায় শূন্য পদের মধ্যে শুধু একাডেমিক পদগুলোতে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বৃহস্পতিবার দুপুরে বেরোবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা হলেন – বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের বিভাগীয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসাবে উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ওই বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ওই বিভাগের শিক্ষক ড. নাজমুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ওই বিভাগের শিক্ষক সাজিয়া আফরিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে একই বিভাগের শিক্ষক সিরাজ-উদ-দৌলা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ওই বিভাগের শিক্ষক আজিজুর রহমান।
যে সব বিভাগে সহকারী অধ্যাপক নেই, ওই সব বিভাগের দায়িত্ব যদিও উপাচার্যের হাতে তারপরও প্রতিনিধি হিসাবে রাখা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের।
এছাড়া রসায়ন বিভাগের প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে ওই বিভাগের শিক্ষক নুরুজ্জামান খান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ওই বিভাগের শিক্ষিকা নিয়ামুন নাহারকে।
বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি আপেল মাহমুদ বলেন, যারা পদত্যাগ করেছে তাদের স্থালে যারা পদ পাওয়ার যোগ্য তাদের দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিনিয়রটি ও মেজরিটির ভিত্তিতে দায়িত্ব দেয়া হয়েছে। যে সব সিনিয়র শিক্ষক দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছে তার পরবর্তী জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
এই নিয়োগ স্থায়ী কিনা জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষাটা নেয়ার জন্য মূলত এই নিয়োগ দেয়া হয়েছে। তবে পরবর্তীতে যদি কেউ এসব পদ পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে তবে তাদের দায়িত্ব দেয়া হবে।
যারা পদত্যাগ করেছে তারা ওই পদে যোগদান করতে পারবে কিনা জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, যেহেতু তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তাই এ বিষয়ে আগাম কিছুই মন্তব্য করতে পারি না। তবে তারা যদি পুণরায় ওই পদের জন্য আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেবে দেখবে।
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস ধরে জটিলতা ও পদত্যাগ নাটকের দৃশ্যায়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠে রোকেয়া বিশ্বদ্যিালয়। ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও মাঠে নামেন বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে। এতে করে থমকে যায় ভর্তি পরীক্ষা গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। অবশেষে পদত্যাগে আবেদনকারী শিক্ষকদের সাথে কোনো সুরাহা না হওয়ায় ১৪জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করে কর্তৃপক্ষ।
পদত্যাগ করা শিক্ষকরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট এবং গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের পদ (৫টি পদ) থেকে ড. আর এম হাফিজুর রহমান (সেলিম), কলা অনুষদের ডিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, বাংলা বিভাগের প্রধান ও অর্থ কমিটির পদ (৪টি পদ) থেকে ড. সাইদুল হক (শিমুল মাহমুদ), পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোক প্রশাসন বিভাগের প্রধান পদ (৫টি পদ) থেকে ড. মোরশেদ হোসেন, সিন্ডিকেট সদস্য ও অর্থ কমিটির সদস্য পদ (২টি পদ) থেকে ড. সরিফা সালোয়া ডিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ও অর্থ কমিটির সদস্য পদ (২টি পদ) থেকে রফিউল আজম খান (নিশার), ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট পদ থেকে তানিয়া তোফাজ, সাইদুর রহমান ও শেখ মাজেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট পদ থেকে ড. শফিকুর রহমান, শরীফুল ইসলাম, কমলেশ চন্দ্র রায় ও আজিজুর রহমান, রসায়ন বিভাগের প্রধান পদ থেকে এইচ. এম তারিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পদ থেকে পদত্যাগকারী আলী রায়হান সরকার।