ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইকনের মিরর লেস ক্যামেরা ১ জে৫

Link Copied!

NIKONতথ্যপ্রযুক্তি ডেস্ক : জাপানি ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকন দীর্ঘদিন ক্যামেরা ব্যবসার সঙ্গে জড়িত। সারা বিশ্বে নাইকন ক্যামেরা ব্যাপক চাহিদা রয়েছে। ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ডিসিএসএলআর দুটোতেই নাইকন লাভের মুখ দেখেছে। নাইকন ক্যামেরা দাম তুলনামূলক কম। ফলে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নাইকন পয়েন্ট অ্যান্ড শুট এবং মিরর লেস ক্যামেরা প্রস্তুত করতে মনোযোগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় নাইকন মিরর লেস ক্যামেরা উৎপাদন করেছে। এটির মডেল নাইকন ১ জে ৫।
নাইকনের জে৫ এর মিরর লেন্স ক্যামেরা নাইকনের ১ সিরিজের। এটির লেন্স হালকা এবং পরিবর্তন যোগ্য। এটিতে আছে ২০.৮ মেগাপিক্সেল, ভিএফআই সিএমওএস সেন্সর(ডিসি ফরম্যাট), এক্সপি৫এ  ইমেজ প্রসেসর। ক্যামেরাটির আইএসও রেঞ্জ ১৬০০ থেকে ১২৮০০। এটি এনএফসি এবং ওয়াইফাই সমর্থন করে।
ক্যামেরাটিতে আছে ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। সেলফি তোলার জন্য এটি দারুণ কাজের। কেননা, ডিসপ্লেটি ১৮০ডিগ্রি অ্যাংগেলে ঘোরানো যায়।
জে ৫ দিয়ে ভিডিও চিত্র ধারণ করা যাবে। এটিতে ১০৮০পি, ৩০/৬০ এফপিএস রয়েছে। শুধু তাই নয় এটি দিয়ে খোটখাটো সিনেমাও তৈরি করা যাবে। ক্যামেরাটি ৪কে মানের  ভিডিও ধারণ করা যায়। সর্বোচ্চ ১০ মিনিট ভিডিও করা যাবে ক্যামেরাটি দিয়ে।
নাইকনের নতুন ১ সিরিজের জে ৫ ক্যামেরাটিতে কন্টিনিউয়াস শুটিং মোড রয়েছে। এছাড়া ক্রিয়েটিভ মোডে নতুন সাতটি ফিচার সংযুক্ত করা হয়েছে। এগুলো হলো, পপ, রেট্রো, হাইকনট্রাস্ট মনোক্রোম, নস্টালজিক সেপিয়া, ক্রস স্ক্রিন, ফিস আই এবং স্ক্রিন সফটেনিং।
নাইকন ইনকরপোরেশন তাদের নতুন ১ জে৫ ক্যামেরাটি ৩৮ হাজার ৮৭৭টাকায় বিক্রি করবে বলে ঠিক করেছে।