ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটক-সিনেমায় পুলিশ দেখাতে অনুমোদন লাগবে!

Link Copied!

kistimaatবিনোদন ডেস্ক : সমাজের অবিচ্ছেদ্য অংশ পুলিশ। তাই নাটক কিংবা চলচ্চিত্রে পুলিশের চরিত্রের উপস্থিতি বাঞ্চণীয়। কিন্তু হঠাৎ করেই পুলিশের চরিত্রে অভিনয় ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে একটি নির্দেশনা সম্বলিত চিঠি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে পাঠানো হয়েছে ১ এপ্রিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এন জাহাঙ্গীর আলম সরকার জানান, এখন থেকে নাটক কিংবা চলচ্চিত্রে পুলিশের চরিত্র দেখাতে হলে পুলিশ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে। তিনি আরো জানান, নাটক কিংবা চলচ্চিত্রে সৎ পুলিশ কর্মকর্তার নানা সফলতার অভিযানের গল্প কখনো আবার দেখা যায় অসৎ পুলিশ কর্মকর্তার নানা দূর্নীতির কাহিনী। তাছাড়া ক্ষেত্র বিশেষে পুলিশের পদবীর সঙ্গে পরিহিত পোশাকের মিল দেখা যায় না। আবার নির্মাতারা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেন না। পুলিশের পদবীর সঙ্গে পোশাক ব্যবহারের বিষয়ে সরকার অনুমোদিত একটি ‘ড্রেস রুল’ রয়েছে। ড্রেস রুল অনুযায়ী পুলিশ সদস্যরা র্যাং ক ব্যাজ ব্যবহার করে। এক্ষেত্রে পুলিশের নেতিবাচক ও হাস্যরসাত্মক উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে বলেও মনে করে এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে টেলিভিশন প্রযোজক সমিতির সভাপতি ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এটা আমাদেরকে নতুন করে সমস্যায় ফেলবে। আমরা এ চিঠির প্রতি উত্তর পাঠাবো। পাশাশাশি তথ্যমন্ত্রণায়ের দৃষ্টিআকর্ষণ করারও চেষ্টা করব।’