ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘সুতপার ঠিকানা’

Link Copied!

Sutopar-Thikana-16বিনোদন ডেস্ক : উপমহাদেশে নারীজীবনের অবস্থান ও চালচিত্র নিয়ে সরকারী অনুদান সহায়তায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান ইমেশন ক্রিয়েটর।
নারীর জীবনে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে স্বামীর বাড়ি হয়ে ছেলের বাড়িতে পরিবর্তিত ও স্থানান্তরিত হওয়ার যে চক্র প্রবাহমান সেখান থেকে বেরিয়ে নিজের ঠিকানা খোঁজার জন্যে পথে নামতে বাধ্য হওয়া এক মায়ের গল্প ‘সুতপার ঠিকানা’।
এতে কিশোরী থেকে মধ্যবয়স পর্যন্ত সুতপা নামের একজন নারীর বেড়ে ওঠা, তাঁর ত্যাগ ও সংগ্রামের গল্প বলা হয়েছে। আর এতে ১৭ বছর থেকে ৪৭ বছর বয়সী একজন নারীর চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন অভিনয় শিল্পী অর্পণা ঘোষ। ছবিতে আরো অভিনয় করেছেন- শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধায়, মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ, এসএম মহসীন, রাজীব সালেহীন, রবি শিকদার, আনোয়ার চৌধুরী, জুনিয়া ডলি, মীম চৌধুরী, নাভিদ মুন্তাসীর এবং কুমার নিবিড় সহ আরো অনেকে।
সুতপার ঠিকানা’র সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। ৬টি গানের মধ্যে ২ টি গেয়েছেন কুমার বিশ্বজিৎ নিজে, ২ টি গেয়েছেন সামিনা চৌধুরী, একটি চন্দনা মজুমদার আরেকটি গেয়েছেন কণা ও কিশোর।
চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান- ‘সুতপার ঠিকানা’ মা দিবসের ছবি, মাকে নিয়ে দেখবার ছবি। আমাদের জীবনে ভালোবাসা বয়ে আনা প্রিয় নারীটিকে পাশে নিয়ে বসে দেখবার ছবি। এটি আমার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেক মমতা ও সংবেদনশীলতা নিয়ে আমি চলচ্চিত্রটি নির্মাণ করেছি। প্রতিটি দর্শক এই চলচ্চিত্রে তার প্রিয় নারীটিকে দেখতে পাবে এবং সেখানে নিজেকেও খুঁজে পাবে।’
নির্মাতা আরো জানান, ঢাকার উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহসহ ঢাকার বাইরের কয়েকটি প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পাবে। আসছে মা দিবসে। দেশের বাইরেও ছবিটি বাণিজ্যিক ভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। আর চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সকল নারীকে।