ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আসছেন সুনিধি চৌহান

Link Copied!

chohanবিনোদন ডেস্ক : আবারও ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। আগামী ১৭ এপ্রিল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে মিউজিক হল আয়োজিত ‘সুনিধি চৌহান লাইভ ইন কনসার্ট’ এ গান গাইবেন তিনি।
কনসার্টে আরও গাইবেন বাংলাদেশের পাওয়ার ভয়েসখ্যাত সজল, ক্লোজআপ ওয়ানখ্যাত বাবু, জান্নাত, কেয়া।
আয়োজক মিউজিক হল সূত্রে জানা গেছে, কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইএক্সপিও ইন্টারন্যাশনাল লিমিটেড ও ইজি টিকেট ডটকমে। এছাড়া কনসার্ট ভেন্যুতেও টিকেট পাওয়া যাবে। একসঙ্গে ১০ হাজার দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন।
কনসার্টের টিকিট মূল ডায়মন্ড ১০ হাজার টাকা, প্লাটিনাম ৫ হাজার টাকা, গোল্প ৩ হাজার টাকা, সিলভার ২ হাজার টাকা। ফোন করে টিকেট বুকিং দেয়া যাবে ০১৬১১-২২৩৯৭৬, ০১৭১৭-০৩৮৪৪১ এই নম্বরে।