ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ড্রোন হামলা ও ট্রাম্পের প্রতিশোধের হুমকি, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Link Copied!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নতুন করে বেজে উঠেছে। সোমবার (৬ এপ্রিল) ইরান একাধিক ড্রেন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নতুন করে ‘ভয়াবহ’ প্রতিশোধের হুমকি দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন।

ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানের মালিকানাধীন তেলবাহী জাহাজ

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কেবল শুরু। বেসামরিক কোনো লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত এলে ইরানের পরবর্তী পদক্ষেপ আর বিধ্বংসী ও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন। একইসঙ্গে পারস্য উপসাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে একটি চুক্তিতে সই করার জন্য চাপ দিচ্ছেন তিনি। বিশেষ করে তেলের বাজারে প্রভাব পড়া রোধ করতে হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে অনড় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দুই পক্ষের এই হুমকি-পাল্টা হুমকিতে পুরো মধ্যপ্রাচ্যে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই সংঘাত দ্রুত না থামলে তা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র : এএফপি