ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলকে ফাইনালে তুললেন আমির

Link Copied!

aamirস্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারূণ নৈপুণ্য প্রদর্শন করছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় সারির দল ওমর অ্যাসোসিয়েটসকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেট্টন ট্রফি টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন এই বাঁ-হাতি পেসার।
বুধবার লাহোরে বৃষ্টি-বিঘ্নিত সেমিফাইনালে ৬ উইকেট লাভ করেন মোহাম্মদ আমির। প্রথম ইনিংসে ৫৫ ওভারে ২৭৬ রান সংগ্রহ করে ওমর অ্যাসোসিয়েটস। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ খায়েবান-ই আমিন। ৪০ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। বৃষ্টির কারণে খেলা ড্র হওয়ায় প্রথম ইনিংসে লিড নেয়ার সুবাদে ফাইনালে উত্তীর্ণ হয় ওমর অ্যাসোসিয়েটস।
আগামী ২৩ এপ্রিল ২৩ বছর বয়সে পা দিতে যাওয়া মোহাম্মদ আমির ১৪ ওভারের স্পেলে ৪৭ রান দিয়ে ৬ উইকেট নেন। অফ-স্পিনার বিলাল আসিফ ২২ রানে নেন তিন উইকেট।
প্রসঙ্গত, প্যাট্টন ট্রফির শিরোপা জেতা দলটি পাকিস্তানের ঘরোয়া লিগের দ্বিতীয় সারি থেকে প্রথম সারির দলে উন্নীত হবে। ফলে পরের মৌসুমে তারা জাতীয় ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ কায়েদ-ই আজম ট্রফিতে খেলতে পারবে।