ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান মোহাম্মদ আলবারাদি। ট্রাম্পকে ‘পাগল’ (ম্যাডম্যান) আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন যে, ট্রাম্পের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে ‘আগুনের গোলায়’ পরিণত করতে পারে। খবর এএফপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আলবারাদি উপসাগরীয় দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি লেখেন, উপসাগরীয় সরকারগুলোর প্রতি অনুরোধ—এই পাগল ব্যক্তি (ডোনাল্ড ট্রাম্প) পুরো অঞ্চলকে ধ্বংস করার আগেই আপনারা নিজেদের ক্ষমতা অনুযায়ী যা কিছু সম্ভব তা করুন।

তিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘উন্মাদনা’ হিসেবে অভিহিত করেন এবং এটি বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনসহ চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন

ইরানে মার্কিন পাইলট উদ্ধারের সময় মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৫

ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে আলবারাদি এই প্রতিক্রিয়া জানান। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে উদ্দেশ্য করে লিখেছিলেন যে, ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে অথবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে; এরপরই ‘পুরো নরক নেমে আসবে’।

৮৩ বছর বয়সি মোহাম্মদ আলবারাদি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। তিনি ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইএইএ-র মহাপরিচালক ছিলেন। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অবদানের জন্য ২০০৫ সালে তিনি এবং তার সংস্থা যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি মিশরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি এবং ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের যে আভাস পাওয়া যাচ্ছে, তা নিয়েই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, যার প্রতিফলন ঘটেছে আলবারাদির এই কড়া মন্তব্যে।