ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু

Link Copied!

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান রোববার (৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর জন্য নির্ধারিত ডেডলাইনের মাত্র একদিন আগে এই আলোচনা শুরু হলো, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হরমুজ প্রণালির উভয় পাশে অবস্থিত এই দুই প্রতিবেশী দেশের উপ-মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে আলোচনায় ব্যস্ত রয়েছেন। ওমান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হলো প্রণালিটি দ্রুত জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা।

বর্তমানে ইরানের অবরোধের ফলে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ প্রণালির দুই প্রান্তে আটকা পড়ে আছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও সামুদ্রিক বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা না থাকলেও এই প্রণালিকে তারা একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছে।

আরও পড়ুন

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

ওমানের পক্ষ থেকে এই বৈঠকে মূলত ভবিষ্যতে জাহাজ চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। একইসাথে সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা মেকানিজম তৈরির চেষ্টা চলছে যাতে করে বর্তমান এবং ভবিষ্যতের যেকোনো উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়।

ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক পদক্ষেপের হুমকির মুখে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।