ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে মিললো ছাত্রদল নেতার মরদেহ

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একই কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে আরেক যুবককে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মী হিসেবে কাজ করতেন। অসুস্থ যুবকের নাম আরমান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাশেদুলকে মৃত এবং আরমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজন কোনো খাবার বা অনুরূপ কিছু গ্রহণ করেছিলেন। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।