ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

Link Copied!

উদ্ভুত বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ৪ এপ্রিল দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মত বিনিময় সভায় সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের কাছে এই আহবান রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, আপাতত ৩ মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; তবে কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাক্রমে এই সময় সমন্বয় করা যেতে পারে। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন।পাশাপাশি তারা সরকারের কাছে কিছু সুপারিশ ও দাবি পেশ করেন। মন্ত্রী সাময়িক সময়ের জন্য তাদেরকে সরকারকে সহযোগিতার অনুরোধ করেন এবং তাদের দাবি সমূহ নিয়ে আলোচনার কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে; গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।