ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে তিনি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন প্রশিক্ষণ মাঠ, আবাসিক ভবন, জিমনেসিয়াম ও অন্যান্য ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেন। এ সময় খেলোয়াড়রা আবাসন ব্যবস্থা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বিকেএসপির মতো প্রতিষ্ঠানগুলো থেকেই ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হয়, তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিদর্শনকালে তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। পরে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে স্মারক ছবি তোলেন। এ সময় বিকেএসপির কর্মকর্তা, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন এবং বিকেএসপির চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে খেলোয়াড়দের সমস্যা সমাধান এবং কক্সবাজার বিকেএসপির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সাথে ছিলেন এবং কক্সবাজার বিকেএসপির উন্নয়নে প্রতিমন্ত্রীআমিনুল হকের সুদৃষ্টি কামনা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে কক্সবাজার বিকেএসপির বিভিন্ন সমস্যা সমাধান এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে নতুন গতি আসবে। খেলোয়াড়রাও প্রতিমন্ত্রীর এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। ২দিনের সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসেন এবং তিনি কক্সবাজার সার্ফিং ক্লাব উদ্বোধন,ক্ষত-বিক্ষত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন,কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন,কক্সবাজার বিকেএসপি পরিদর্শনসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও বিশিষ্টজনের সাথে ক্রীড়ার মান উন্নয়নে কথা বলেন।