ঢাকাSaturday , 4 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। এ জন্য চ্যাম্পিয়ন ফুটবলারদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে বাজিমাত করে বাংলাদেশের যুবারা। এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলারদের এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের যুবারা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলবদ্ধ প্রচেষ্টা থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই মোকাবিলা করা সম্ভব।

এছাড়াও দলের সব খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অসামান্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আগামী দিনেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।