ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

Link Copied!

ইসরাইলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সফলভাবে অনুপ্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ইরানের হান্দালা সাইবার গ্রুপ। একই সঙ্গে ইসরাইলের কোনো সামরিক অবকাঠামোই আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) গ্রুপটির এক বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।

আরো পড়ুন

গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী

তাদের দাবি, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন্ড টেকনোলজিস-এর নেটওয়ার্কে জটিল সাইবার হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে সব সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ইসরাইলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামোর ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করে। হান্দালা গ্রুপ আরও দাবি করে, তারা যে শীর্ষ গোপন তথ্য সংগ্রহ করেছে তা সরাসরি প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলিদের উদ্দেশে সতর্কবার্তায় গ্রুপটি জানায়, যে পাসওভার তারা উদযাপন করে, তা শিগগিরই অমলিন দিনে পরিণত হবে। এখন থেকে কোনো কমান্ড বা প্রতিরক্ষা কেন্দ্রই প্রতিরোধ বাহিনীর হামলা থেকে নিরাপদ থাকবে না বলেও দাবি করা হয়।

বিবৃতির শেষে বলা হয়, এটি ইসরাইলের মিথ্যা নিরাপত্তাবোধ ভেঙে পড়ার সূচনা মাত্র। সামরিক মানদণ্ড মেনে তৈরি যত উন্নত সিস্টেমই হোক না কেন, প্রতিরোধ বাহিনীর সাইবার সক্ষমতার সামনে কিছুই অক্ষত থাকবে না বলেও পুনর্ব্যক্ত করে তারা।