ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শত্রু যখন ভুল করে, তখন তাকে বাধা দিও না’

Link Copied!

ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’-এর নতুন সংখ্যায় চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের নিয়ে একটি আলোচিত প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রয়েছে।

প্রচ্ছদে ইঙ্গিত করা হয়েছে, ইরান বিষয়ে ট্রাম্পের ভুল সিদ্ধান্ত চীনের জন্য সুযোগ তৈরি করেছে।ম্যাগাজিনটির প্রচ্ছদে লেখা আছে, ‘শত্রু যখন ভুল করে, তখন তাকে বাধা দিও না।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ বড় একটি কৌশলগত ভুল হতে পারে। এই পরিস্থিতির সুযোগ নিতে পারে চীন। ‘দ্য ইকোনমিস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার উদ্দেশ্য দেশটির শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া। এমনটাই মনে করেন এই যুদ্ধের সমর্থকেরা।

আরো পড়ুন

পাকিস্তানিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল কাতার

সবচেয়ে কট্টর সমর্থকদের মতে, এই যুদ্ধ বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এবং চীনের ওপরও চাপ তৈরি হবে। কারণ বিশ্বে তেলের প্রবাহের ওপর যুক্তরাষ্ট্রের বড় প্রভাব রয়েছে। এটি চীনকে দুর্বল অবস্থায় ফেলতে পারে। এ ছাড়া সমর্থকদের দাবি, এতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রভাব আরো স্পষ্ট হবে।

একই সঙ্গে এটি দেখাবে যে চীন তার মিত্র দেশগুলোকে রক্ষা করতে অনিচ্ছুক বা অক্ষম। ফলে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা বা প্রভাব আরো বাড়তে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার এক মাস পরেও এই যুক্তিগুলো ভ্রান্ত ও বেপরোয়া আত্মবিশ্বাস বলেই মনে হচ্ছে। বিশেষ করে চীনের রাজধানী বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ঠিক এমনভাবেই দেখা হচ্ছে। দ্য ইকোনমিস্ট চীনে কূটনীতিক, উপদেষ্টা, পণ্ডিত, বিশেষজ্ঞ এবং বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।

তাদের প্রায় সবাই এই যুদ্ধকে আমেরিকার একটি গুরুতর ভুল হিসেবেই দেখছেন। তারা বলেছেন, চীন আপাতত একপাশে সরে দাঁড়িয়ে আছে। কারণ দেশটির নেতারা নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তির অর্থ ভালোভাবেই বোঝেন। কথিত আছে, অস্টারলিৎজের যুদ্ধে শত্রুরা যখন উঁচু অবস্থান ছেড়ে নিচে নেমে আসছিল, তখন নেপোলিয়ন বলেছিলেন, ‘শত্রু যখন ভুল করছে, তখন তাকে বাধা দিও না।’

উল্লেখ্য, ‘দ্য ইকোনমিস্ট’ একটি লন্ডনভিত্তিক প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন। যা রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণের জন্য পরিচিত।