ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল কাতার

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্রতর হওয়ায় পাকিস্তানি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। দোহায় পাকিস্তান দূতাবাসের বরাতে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “বিদ্যমান পরিস্থিতির কারণে পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত বন্ধ রয়েছে। যেকোনো ভোগান্তি এড়াতে ভ্রমণকারীদের আগেভাগেই প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করে কাতারে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

ট্রাম্পের ভাষণের পরেই তেলের দাম ঊর্ধ্বমুখী

বিবৃতিতে আরো বলা হয়, কাতারে ভ্রমণের আগে সব ধরনের ভিসা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয়তা যাচাই করতে হবে এবং অবশ্যই সরকারি চ্যানেল বা অনুমোদিত ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে।

‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।