ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের হুমকির পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

Link Copied!

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন

রাহুলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা, মুখ খুলল প্রযোজনা সংস্থা

ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে এমন দাবিও করেন ট্রাম্প। কিন্তু এর পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগমুহূর্তে দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।