ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

Link Copied!

দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে আইডিএফ জানায়, তারা গত এক দিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন

স্থল হামলা হলে কেউ জীবিত ফিরবে না : ইরানি সেনাপ্রধান

এসব হামলায় দেশটির অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এ ছাড়া দক্ষিণ লেবাননের কিছু এলাকায় চলমান স্থল অভিযানে ইসরায়েলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়।

একই সঙ্গে ইসরায়েলি নৌবাহিনীও দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। তবে এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।