ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোন কারণ নেই: ইরান

Link Copied!

মার্কিন-ইসরায়েলি আক্রমণের মধ্যে অচল হয়ে পড়া হরমুজ প্রণালী নিয়ে ‘ভারতীয় বন্ধুদের’ চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, ‘আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদেই আছেন, চিন্তার কোন কারণ নেই।’

ভৌগলিকভাবে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে আসছে। গুরুত্বপূর্ণ এই নৌ-পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান খুব কম সংখ্যক জাহাজকেই এই প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন

চাঁদে যাওয়া মানুষদের খাবারে কী কী রয়েছে?

ইরান বলেছে, তারা চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, ইরাক ও পাকিস্তানসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন বলছে, যুদ্ধের মধ্যে এ পর্যন্ত ৮টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী ছেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি এলপিজি বাহক, বিডব্লিউ টিওয়াইআর এবং বিডব্লিউ ইএলএম- যেগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৯৪ হাজার টন এলপিজি পণ্য রয়েছে।

তবে ভাররীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির জন্য নির্ধারিত এলপিজি, অপরিশোধিত তেল ও এলএনজি বহনকারী ১৯টি জাহাজ এখনো হরমুজে আটকা পড়ে আছে।