ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল নির্ধারণ: মন্ত্রী

Link Copied!

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকার দুই সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে এক লাখ ৪৫ হাজার সেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।