ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Link Copied!

১ মার্চ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তারা ২ জনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।