ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফি আদায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নবায়ন ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ১ এপ্রিল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক মীর্জা মোঃ হাসান খসরুসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।