ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণবিশ্ববিদ্যালয়ের নবীনদের ক্লাস শুরু ১৯ এপ্রিল

Link Copied!

public-universityসাভার প্রতিনিধি: গণবিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান কোর্সে ভর্তি নবীন শিক্ষার্থীদের জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আগামী ১৯ এপ্রিল অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হবে।
শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।
এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, অধ্যক্ষ, বিভাগীয় শিক্ষকরা, ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন।