ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজি. ফি জমার সময় বাড়লো

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক: ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর রিলিজ স্লিপে ভর্তিকৃত, ১ম বর্ষ স্নাতক (পাস) এবং ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
সোনালী ব্যাংকের নিকটস্থ যেকোন শাখায় সোনালী সেবার মাধ্যমে আগামী ৫ এপ্রিল তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়জুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সংক্রান্ত অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।