ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরদোরের পরিচ্ছন্নতাকর্মী রোবট পিঁপড়া

Link Copied!

robot-antতথ্যপ্রযুক্তি ডেস্ক: পরিশ্রমী হিসেবে পিঁপড়ার খ্যাতি দুনিয়াজোড়া। এই সুখ্যাতির কারণে জামার্নির একদল বিজ্ঞানী রোবট পিঁপড়া তৈরি করেছেন। জীবন্ত পিঁপড়ার মতো এরাও পরিশ্রমী এবং দল বেঁধে কাজ করে।
গবেষণাগারে তৈরি এসব বায়োনিক পিঁপড়ার শরীর ত্রিমাত্রিক প্রিন্টারে বানানো হয়েছে। পিঁপড়ার পাগুলো নমনীয় সিরামিক দিয়ে তৈরি। চোখের কাজ করবে স্টেরিও ক্যামেরা।
জলজ্যান্ত পিঁপড়ার মতো বায়োনিক পিঁপড়ারও আছে অ্যান্টেনা। এই অ্যান্টেনার মাধ্যমে অন্যসব পিঁপড়ার সঙ্গে যোগাযোগ করার জন্য সিগন্যাল গ্রহণ ও প্রেরণ করে। আবার অ্যান্টেনা দিয়ে রোবট পিঁপড়াগুলোর ব্যাটারি চার্জও হয়।
এই পিঁপড়াগুলো সমতলে চলাফেরা করতে পারে। দেয়াল বেয়েও উঠতে পারে। এমনকি নিয়ম-শৃঙ্খলা মেনে দলগতভাবে কাজ করতে এরা বেজায় পটু।
এসব পিঁপড়ার গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য শরীরের নিচে সেন্সর বসানো হয়েছে। চলাফেরা নিয়ন্ত্রণের জন্য ওয়ারলেস সিগন্যাল ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞানীরা রোবট পিঁপড়াগুলোকে আকর্ষণীয় করে তৈরি করেছেন। এগুলোকে দেখলে মনে হয় ‘বায়োলজিক্যাল টাইগার’।
রোবট পিঁপড়া কিন্তু মোটেও দেখতে অন্যসব পিঁপড়ার মতো ক্ষুদ্র নয়। এগুলোর এক একটির আকার হাতের তালুর সমান।
এই রোবট পিঁপড়া তৈরি করেছেন জামার্নির ফিস্টো নামের একটি প্রকৌশল প্রতিষ্ঠান। বিজ্ঞানীরা ধারণা করছেন, ভবিষ্যতে মানুষের পরিবর্তে  এই পিঁপড়াগুলো কারখানায়  শ্রমিকের কাজ করবে। পাশাপাশি বিনা বাক্য ব্যয়ে এদের দিয়ে ঘরদোর সাফ-সুতবো করার কাজও করানো যাবে। অন্যসব পিঁপড়ার মতো রোবট পিঁপড়াগুলোও ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে।