ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি, ৪ ইসরায়েলি সেনা নিহত

Link Copied!

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলিতে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানের সময় নাহাল রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এসময় উভয় পক্ষের মধ্যে কাছাকাছি দূরত্বে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

আরও পড়ুন

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ১১

তদন্তে আরো বলা হয়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আইডিএফ ট্যাংক থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় এবং এই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।

আইডিএফ জানায়, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন—ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটে কর্মরত ছিলেন। চতুর্থ নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি।

একই ঘটনায় একজন সেনা গুরুতর আহত এবং আরেকজন রিজার্ভ সেনা মাঝারি ধরনের আহত হন।
সূত্র : দ্যা টাইমস অব ইসরায়েল