ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারের জান্তা প্রধান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

Link Copied!

মায়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আজ মঙ্গলবার দেশটির নিম্নকক্ষে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সংসদের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে তিনি রাষ্ট্রপতি হওয়ার এবং নিজের শাসন আরো শক্ত করার পথে এগিয়ে গেলেন। এএফপির প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

নিম্নকক্ষের স্পিকার খিন ই জানান, নির্বাচিত সংসদ সদস্যরা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচার অনুযায়ী, তিনি ২৬০ ভোটের মধ্যে ২৪৭টি ভোট পেয়েছেন। এই সপ্তাহে মোট তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তাদের মধ্য থেকে সংসদে ভোটের মাধ্যমে একজনকে রাষ্ট্রপতি করা হবে।

আরও পড়ুন

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান

মিন অং হ্লাইং ২০২১ সাল থেকে মায়ানমার শাসন করছেন। ওই বছর তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এরপর থেকেই দেশটিতে সংঘাত ও গৃহযুদ্ধ শুরু হয়। পাঁচ বছর কঠোর সামরিক শাসনের পর জানুয়ারির শেষে তিনি একটি অত্যন্ত নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করেন। ওই নির্বাচনে ভোটের বিরুদ্ধে প্রতিবাদ বা সমালোচনাকে অপরাধ হিসেবে ধরা হয়। এতে সামরিক সমর্থিত দলগুলো সহজেই জয় পায়।

গণতন্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলো অনেক দিন ধরে সতর্ক করে আসছে, নতুন সরকারও মূলত সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই থাকবে। কারণ মায়ানমারের স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। বিশ্লেষকদের ধারণা, মিন অং হ্লাইং এই সপ্তাহেই রাষ্ট্রপতি হতে পারেন।

তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদ থেকে পদত্যাগ করার পর সোমবার নিম্নকক্ষ তাকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করে।