ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের পারমাণবিক স্থাপনা অঞ্চলে বিমান হামলা

Link Copied!

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এই প্রদেশে দেশটির পারমাণবিক স্থাপনা, এয়ারবেসসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। খবর আলজাজিরা। মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

আরও পড়ুন

ইরান যুদ্ধের খরচ আরবদেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

প্রতিবেদনে প্রাদেশিক গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেছেন, হামলায় কয়েকটি ‘সামরিক স্থাপনা’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে নির্দিষ্ট কোন স্থানে আঘাত হানা হয়েছে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

হামলার পরপরই প্রদেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে কোন পক্ষ এই হামলা চালিয়েছে এবং হামলার ধরন সম্পর্কে এখনো কিছু জানায়নি ইরান সরকার।

প্রসঙ্গত, ইসফাহান প্রদেশ ইরানের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে দেশটির অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা ‘নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি’। এ ছাড়া প্রদেশটিতে বদর এয়ারবেস, অষ্টম শেকারি এয়ারবেস এবং চতুর্থ এয়ার ফোর্স বেসসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।