ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যাবের দাম কমালো মাইক্রোসফট

Link Copied!

tabতথ্যপ্রযুক্তি ডেস্ক :  মাইক্রোসফটের সারফেস সিরিজে অচিরেই নতুন একটি ট্যাব  যুক্ত হচ্ছে। এটির মডেল সারফেস ৩। সারফেস মডেলের হালনাগাদ সংস্করণ এটি। ট্যাবটির মূল্য ৩৮ হাজার ৮৭৬ টাকা।
মাইক্রোসফটের এই ট্যাবটিতে ইন্টেলের প্রসেসর রয়েছে। এটিতে উইন্ডোজ ৮  অপারেটিং সিস্টেম সমর্থন করে। ট্যাবটিতে উইন্ডোজ ১০ এর বিনামূল্যে হালনাগাদ পাওয়া যাবে। এছাড়া মাইক্রোসফট অফিসের ওয়েব সংস্করণ এক বছরের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটের সারফেস সিরিজের অন্যসব ট্যাবের তুলনায় এটির মূল্য কম। ওজন ও আয়তনে ছোট এই ট্যাবটি দিয়ে মাইক্রোসফট ট্যাবের মার্কেট দখল করতে চায়। যেখানে অ্যাপল ও গুগল ইতোমধ্যে মাইক্রোসফটের শক্ত প্রতিযোগী হয়ে উঠেছে।
সারফেসের মার্কেটিং ম্যানেজার ডেল পিরিগো জানান, ব্যবহারকারীদের সুবিধার্থে এটিতে কিবোর্ডের পাশাপাশি কলম দিয়েও লেখা যাবে। তবে এগুলো আলাদাভাবে কিনে নিতে হবে।
ট্যাবটিতে ৬৪ জিবি স্টোরেজ, ২ জিবি র‌্যাম এবং অ্যাটম প্রসেসর রয়েছে। এটিতে ইউএসবি ৩.০ পোর্ট ব্যবহার করা হয়েছে। এটির স্ক্রিন ১০.৮ ইঞ্চির।
সারফেস ৩ ট্যাবে ফটোশপ, কোরেল ড্র, স্পোটিফাই, ওয়াল্ড অফ ওয়ারক্যাফট এবং গুগল ক্রোমসহ এধরণের অনেকগুলো সফটওয়ার ব্যবহার করা যাবে।ব্যবহারকারীরা এখনই হাতে পাচ্ছেন না সারফেস ৩। ট্যাবটির জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অনলাইনে প্রি-অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।