ঢাকাMonday , 30 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই হত্যা মামলার আসামির ইন্ধনে নির্বাচন স্থগিত!

Link Copied!

আগামী ৪ এপ্রিল জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। সংস্থাটির কার্যনির্বাহী পরিষদের-২০২৬ নির্বাচন কমিশনার ও শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জহির উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সংস্থাটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত: পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঘোষিত তফসিল কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থগিত করা হল।

তবে সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতি মাধব চন্দ্র সরকার ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদার যুগান্তরকে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতা হত্যার দুই আসামির ইন্ধনে হঠাৎ করেই নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে। যে দুইজনের সুবিধার জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে তারা পৃথক সময়ে সংস্থাটির সভাপতি ছিলেন।

আরও পড়ুন

সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মহাসচিব আইয়ুব আলী হাওলাদার অভিযোগ করে বলেন, সাবেক দুইজন সভাপতির নেৃত্বত্বে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র সক্রিয়। নির্বাচন হলে ওই চক্রের ভরাডুবি নিশ্চিত। এ কারণে যখনই নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়, তখনই নানা বাহানায় নির্বাচন স্থগিত করা হয়।

সমাজ সেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ফ্যাসিবাদ আমলের সেই ধারা তারা এখনও বহাল রেখেছে। ওই সিন্ডিকেটের প্রধান দুইজনের বিরুদ্ধে রাজধানীর সূত্রাপুর এবং মোহাম্মদপুর থানাসহ একাধিক থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা আছে। হত্যা মামলার আসামি হলেও অদৃশ্য শক্তির কারণে তারা ধরা ছোয়ার বাইরে।

জানতে চাইলে সোমবার সন্ধায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন যগান্তরকে বলেন, যথাযথ কর্তৃপক্ষেরনির্দেশের প্রেক্ষিতেই আমরা নির্বাচন বন্ধ রেখেছি।

কোন প্রেক্ষাপটে কর্তৃপক্ষ পক্ষ নির্বাচন বন্দের নির্দেশ দেওয়া হয়েছে জানতে চাইলে বলেন, সেটা আমি বলতে পারব না।

সংস্থাটির নির্বাচন কমিশনার ও সমাজসেবা অফিসার জহির উদ্দিন বলেন, অধিদপ্তরের