ঢাকাMonday , 30 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া নিয়োগপত্র নিয়ে বিএমইউতে যোগ দিতে গিয়ে ধরা ‘চিকিৎসক’

Link Copied!

ভুয়া প্রজ্ঞাপনে ভুয়া নিয়োগপত্র নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে গিয়ে ধরা খেয়েছেন ডা. এরফান জামান নুর (৩৫) নামে একজন ‘চিকিৎসক’।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদান করতে গেলে প্রশাসনের ডাকে এরফান জামান নুরকে হেফাজতে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।এরফান জামান নুর নিজেকে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক পরিচয় দিলেও তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে গিয়েছিলেন ডাক্তার পরিচয় দেওয়া এরফান জামান নুর। তবে, তার যোগদানের বিষয় সম্পর্কে অবগত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলেই মিলবে লাখ টাকা
ওসি বলেন, খবর পেয়ে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর রুমে অপেক্ষারত এরফান জামান নুরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আটক এরফান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার ভুয়া প্রজ্ঞাপন ইস্যু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করতে যান। তিনি নিজেই সব কাগজপত্র ঘষামাজা করেছেন।

এরফান জামান নুর নিজেকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিএমইউ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।