ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শফিক তুহিনের সুরে প্রতীক হাসান

Link Copied!

tuhinবিনোদন ডেস্ক : সম্প্রতি শফিক তুহিনের সুরে প্রথমবারের মত ‘ভুলতে পারিনা তারে’ শিরোনামের একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান।
‘একটা কেমন কেমন মেয়ে’ শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি এবং সংগীতায়োজন করেছেন জেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, এই প্রথম প্রতীকের সঙ্গে কাজ করা হল আমার। তার গানে আমি খালিদ হাসান মিলুর ছায়া খুঁজে পাই। যোগ্য বাবার যোগ্য ছেলে। প্রতীকের কণ্ঠের কথা মাথায় রেখেই গানটির সুর করেছি। সবমিলিয়ে আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
উল্লেখ্য, এই সিনেমায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, বাপ্পি, সারা প্রমুখ।