ঢাকাMonday , 30 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনিসুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Link Copied!

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন ৷ সিআইডি পরিদর্শক মো. আশরাফুল ইসলাম এ আবেদন করেন।

আরও পড়ুন

দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি

বাকী দুজন হলেন- আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, আসামিরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিং করেছেন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্তদের বিদেশ যাত্রা বন্ধ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।