ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান-আফ্রিকান কার্নিভালে র‌্যাচেল প্রিয়াঙ্কা

Link Copied!

prinkaবিনোদন ডেস্ক: অবিভক্ত বাংলার প্রাচীন ও একান্ত নৃত্যধারা গৌড়ীয়।বাংলাদেশে এই নৃত্যধারার চর্চা এবং পরিবেশনা অতি নগন্য। নৃত্যশিল্পীদের মধ্যে এই দেশজ নৃত্যধারা নিয়ে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। এবার এশিয়ান-আফ্রিকান কালচারাল কার্নিভালে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এই কার্নিভালে যোগ দিতে বাংলাদেশ থেকে একটি গানের দল ও একটি নাচের দল যাচ্ছে। মোট পাঁচজন নৃত্যশিল্পীর দলটির নির্দেশক হিসেবে যাচ্ছি আমি। সেখানে দেশীয় সংস্কৃতি প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তাই নাচের মাধ্যমে আমাদের কালচারাল রেভোল্যুশন তুলে ধরবো। শাস্ত্রীয় ও লোকজ ঘরানার মিশেল হবে আমাদের পরিবেশনায়।’
আগামী এপ্রিল মাসের শেষের দিকে এই আন্তর্জাতিক আয়োজনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। আগামী ৪ এপ্রিল গুলশানের ইন্দিরাগান্ধী কালাচারাল সেন্টার আয়োজন করেছে প্রতিভাময়ী নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের নৃত্যসন্ধ্যা। এখানে তিনি গৌড়ীয় নৃত্যই পরিবেশন করবেন। তার সহশিল্পী হিসেবে নাচবেন সুকোমল ইফতেখার কাঁকন।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। বর্তমানে পহেলা বৈশাখের নাচের অনুষ্ঠানের রিহার্সেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন র‌্যাচেল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ১৩ এপ্রিল রাতে নাচবেন তিনি।
নববর্ষের প্রথম প্রহরে রবীন্দ্রসরোবরে নৃত্যাঞ্চল আয়োজিত অনুষ্ঠানেও থাকবে তার পরিবেশনা। এছাড়া আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে তিনি পরিবেশন করবেন তার স্বতন্ত্র ঘরানার নাচ। গৌড়ীয় নৃত্যধারা নিয়ে র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস বলেন, ‘বাংলা শাস্ত্রীয় নৃত্য এই গৌড়ীয় নৃত্যধারা। হাজার বছরের প্রাচীণ এই নৃত্য। সময়ের ব্যবধানে ও চর্চার অভাবে প্রায় বিলুপ্তির পথে চলে যায় এই গৌড়ীয় নৃত্য। প্রফেসর মহুয়া মুখোপাধ্যায় এই নৃত্যধারার ঐশ্বর্য্য ও ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য বিগত প্রায় ৪০ বছর ধরে কাজ করে চলেছেন। রবীন্দ্রভারতীতে আমি এই নৃত্যধারা নিয়েই গবেষনা করছি।’
২০০৭ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে পড়তে চলে যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ২০১২ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও উত্তর আমেরিকার বাঙালি সম্মেলন আয়োজিত শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন তিনি। ২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় গৌড়ীয় নৃত্যে প্রথম স্থানও ছিল তার দখলে।