বিনোদন ডেস্ক : পরিবারের সবচেয়ে ছোট মেয়ে কলেজ পড়ুয়া লিপি। সবসময় পরিবারের শাসনের উপর থাকে। কিন্তু বাসার বাইরে গেলেই হয়ে উঠেন দুষ্টের শিরোমণি। কিছু বদ অভ্যাসের সাথে সাথে অনেক ছেলের সাথে থাকে মেলামেশা। কিন্তু একটা পর্যায় গিয়ে বদলে যায় সব। এর পুরো গল্পই দেখা যাবে ইমরাউল রাফাতের রচনা এবং পরিচালনায় ‘কলিং বেল’ শিরোনামের ধারাবাহিকে।
ধারাবাহিকে অভিনয় করেছেন সাজু খাদেম, আইরিন আফরোজ, সাবিলা নূর, অ্যালেন শুভ্র, মিশু সাব্বির, সানজিদা প্রীতি সহ আরও অনেকে।
আইরিন বলেন, ‘ধারাবাহিকটি কমেডি ধাঁচের কিন্তু পরে কিছু ইমোশনও রয়েছে। তাছাড়া যারা আমার সাথে অভিনয় করছেন তারা খুবই সাহায্য করেছে আমার অভিনয়ে। আর আমার যে চরিত্র সেটা প্রথমে একরকম আর শেষ অংশে আমার কি হবে তা দেখতে হলে দর্শকদের একটু অপেক্ষা করতে হবে।
সম্প্রতি ধারাবাহিকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে এবং ধারাবাহিকটি দেখতে চোখ রাখতে হবে ৫ই এপ্রিল রাত ৯টা ৪৫মিনিট দেশ টিভির পর্দায়।

